ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০২:১২ পিএম

বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো 'ব্যাকটেরিয়া সংক্রমণ'। ২০১৯ সালে বিশ্বে মোট মৃত্যুর ঘটনায় প্রতি আট জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বের সর্বোচ্চ প্রভাবশালী একাডেমিক জার্নাল 'ল্যানসেট' প্রাণঘাতি ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর এই তথ্য প্রকাশ করেছে।

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের কাঠামোর অধীনে পরিচালিত হয়েছিল গবেষণাটি। এ কার্যক্রমে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বজুড়ে হাজার হাজার গবেষক জড়িত ছিলেন।

ল্যানসেট জার্নালে প্রকাশিত এই নতুন গবেষণায় ২০৪টি দেশ ও অঞ্চল জুড়ে ৩৩টি সাধারণ ব্যাকটেরিয়া প্যাথোজেন এবং ১১ ধরনের সংক্রমণের কারণে মৃত্যুর এই হিসেব প্রকাশ করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মাইক্রোঅর্গানিজম এজেন্ট বা প্যাথোজেনগুলোর কারণে কোভিড মহামারি শুরু হওয়ার আগের বছর ২০১৯ সালে সাত দশমিক সাত মিলিয়ন অর্থাৎ ৭৭ লাখ লোকের মৃত্যু হয়েছে। যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর ১৩.৬ শতাংশ। হার্ট অ্যাটাক ও হৃদরোগের পর বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়ার কারণে। 

জানা গেছে, ৩৩টি ব্যাকটেরিয়ার মধ্যে মাত্র পাঁচটি ব্যাকটেরিয়া অর্ধেক মৃত্যুর জন্য দায়ী। এ গুলো হলো- স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, এসচেরিচিয়া কোলি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং সিউডোমোনাস অ্যারুগিনোসা।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ও এ গবেষণার সহ-লেখক ক্রিস্টোফার মারে বলেছেন, এই নতুন ডেটা প্রথমবারের মতো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য চ্যালেঞ্জের সম্পূর্ণ মাত্রা প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, এই ফলাফলগুলোকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্যোগের নজরে রাখা গুরুত্বপূর্ণ যাতে অত্যন্ত মারাত্মক এই রোগজিবাণুগুলো শনাক্ত করে প্রয়োজনীয় বিনিয়োগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমানো যায়। 

সংশ্লিষ্টরা বলছেন, এ গবেষণায় দরিদ্র এবং ধনী অঞ্চলের মধ্যে তীব্র পার্থক্য নির্দেশ করে।

সাব-সাহারান আফ্রিকায় ব্যাকটেরিয়া সংক্রমণে প্রতি ১০০,০০০ জনসংখ্যায় ২৩০ জন মারা গেছে।

অন্যদিকে ধনী দেশগুলোতে এই সংখ্যাটি প্রতি ১০০,০০০ লোকের মধ্যে ৫২-এ নেমে এসেছে, যাকে গবেষণায় ‘উচ্চ আয়ের সুপার-অঞ্চল’ বলা হয়েছে। এ তালিকায় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো রয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

ব্যাকটেরিয়া সংক্রমণে মৃত্যু কমাতে নতুন ভ্যাকসিনসহ স্বাস্থ্যখাতে তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন গবেষকরা। এছাড়াও 'অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের' বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন তারা।

এ সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া ও পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর