স্কটিশ স্বাধীনতার প্রশ্নে ব্রিটেনের সম্মতি ছাড়া গণভোট নয়

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করতে হলে স্কটল্যান্ডকে আগে যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে রুল জারি করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। 

বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ১৯ অক্টোবর গণভোট আয়োজন করতে চান স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। তবে তার সে ক্ষমতা নেই বলে সর্বসম্মতিক্রমে রুল জারি করেছে আদালত। 

আদালত প্রেসিডেন্ট লর্ড রিড বলেন, যে আইন অনুযায়ী ১৯৯৯ সালে স্কটিশ পার্লামেন্টকে আলাদা করা হয়েছিলো সেটি অনুযায়ী কিছু বিষয়ে এর এখতিয়ার নেই, যার মধ্যে রয়েছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে এক করার বিষয়টি। 

তিনি জানান, এই এখতিয়ার একমাত্র ব্রিটিশ পার্লামেন্টের রয়েছে। ফলে উভয় দেশের সরকার সম্মত না হলে গণভোটের আয়োজন করতে পারবে না স্কটল্যান্ড। 

গণভোট শুধুমাত্র 'পরামর্শমূলক' হবে এমন যুক্তি দেখিয়ে স্কটিশ সরকার বলেছিল, এর মাধ্যমে স্কটিশ জনগণ স্কটল্যান্ড স্বাধীন হবে কিনা সে ব্যাপারে নিজেদের মতামত জানাবে। ইউনিয়নের ওপর এর কোনও আইনি প্রভাব থাকবে না। তবে এ যুক্তিকে খারিজ করে দেয় আদালত। 

লর্ড রিড বলেন, আইনিভাবে গণভোট আয়োজন করা হলে ইউনিয়ন ও ব্রিটিশ পার্লামেন্টের ওপর সেটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব পড়বে।

রুলিংয়ের ব্যাপারে নিকোলা স্টারজন বলেন, এতে তিনি হতাশ হলেও আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন। 

আরও পড়ুন: ৩০ বছর আগে হিমায়িত ভ্রূণ থেকে যমজ শিশুর জন্ম

তিনি বলেন, স্বাধীনতাকামী ও গণতন্ত্রের সমর্থকদের জন্য এটি মেনে নেয়া খুবই কঠিন। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোট তার প্রথম পছন্দ হলেও স্কটল্যান্ডের জনগণ যে স্বাধীনতা চায় সেটি প্রমাণ করতে তারা ব্রিটেনের পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য অপেক্ষা করবেন। 


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর