নতুন আইনে ট্রাম্পের বিরুদ্ধে লেখকের ধর্ষণ মামলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন মার্কিন লেখক ই জঁ ক্যারল। নব্বইয়ের দশকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) বিবিসি জানিয়েছে, যৌন নিপীড়নের অভিযোগের সময়ের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর এই আইনে প্রথম মামলা হলো। 

সীমাবদ্ধতা-সংক্রান্ত সংবিধি বা স্ট্যাটিউট অব লিমিটেশন অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এই আইন।

এই আইন কার্যকর হওয়ার পর নিউইয়র্কে যৌন নিপীড়নের মামলা করার জন্য এক বছর সময় পাবেন ভুক্তভোগীরা। এর ফলে ১৮ বছরের বেশি বয়সী কেউ অনেক আগের যৌন নিপীড়নের ঘটনায় মামলা করতে পারবেন। সেই সুযোগটি নিয়েছেন ই জঁ ক্যারল।

আরও পড়ুন: রাশিয়ায় তিনজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

অভিযোগকারী এই লেখক আমেরিকার একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন, ১৯৯০ সালে নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। তার দাবি, ওই লেখক ‘সম্পূর্ণ মিথ্যা’ বলছেন। তার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলাও করেছেন ট্রাম্প।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর