শিনজিয়াংয়ে লকডাউনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

করোনা ভাইরাসের কারণে দীর্ঘায়িত লকডাউনের বিপক্ষে বিরল বিক্ষোভ প্রদর্শন করেছেন চীনের পশ্চিমাঞ্চলের শিনজিয়াং অঞ্চলের বাসিন্দারা। দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার পর সেখানে এ ঘটনা ঘটলো। 

শনিবার (২৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন তুলে নেয়ার দাবিতে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির রাস্তায় মিছিল করছে শত শত মানুষ। তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে হ্যাজম্যাট স্যুট পরিহিত নিরাপত্তাকর্মীরা। 

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানাচ্ছে নাগরিকরা। এদের মধ্যে অনেকে লকডাউন থেকে মুক্ত হওয়ার দাবি জানান। 

চীনে সবচেয়ে লম্বা সময় ধরে লকডাউনে থাকা অঞ্চলগুলোর মধ্যে একটি শিনজিয়াং। সেখানে উরুমকি শহরের অনেকেই টানা ১০০ দিনেও বাড়ি থেকে বের হতে পারেননি। গত দুইদিনে সেখানে প্রায় ২০০'র বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উরুমকির একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। 

আগুন লাগার পর ভবনের বাসিন্দারা নিচে নামতে পেরেছিলেন বলে কর্তৃপক্ষ দাবি করলেও, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ভবনটি আংশিক অবরুদ্ধ থাকায় সময়মত বের হতে পারেননি অনেক মানুষ। 

আরও পড়ুন: চীনের পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এরপর শনিবার ভোরে তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। করোনা বিধিনিষেধ ভবনের বাসিন্দাদের পালানোতে কোনও বাধার সৃষ্টি করেনি বলে দাবি করেন তারা। অগ্নিনিরাপত্তা ভালোভাবে বুঝলে তারা সময়মত বের হতে পারতেন বলে মন্তব্য করেন এক কর্মকর্তা। 

উল্লেখ্য, শিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের প্রায় এক কোটি মানুষ বাস করেন। তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে বেইজিং সরকারের বিরুদ্ধে, যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তারা।


একাত্তর/এসজে

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর