চার দশক পর বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:০৫ এএম

প্রায় ৪০ বছর পর বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া'য় আবারও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর আগে ১৯৮৪ সালে শেষবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল সেখানে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ আগ্নেয়গিরির চূড়া থেকে চারদিকে নারকীয় উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা (ইউএসজিএস) বলেছে, স্থানীয় বাসিন্দাদের জন্য আপাতত বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি। 

সংস্থাটি আরও জানায়, শেষ কয়েক ঘণ্টায় অঞ্চলটিতে ৪ দশমিক ২ মাত্রার একটিসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে আগ্নেয়গিরির গ্যাস এবং ছাই চারদিকে ছড়িয়ে পড়তে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

image


হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, সতর্কতা হিসেবে দ্বীপে দু'টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে পাশপাশি এও বলা হয়েছে, জনবহুল এলাকাকে হুমকির মুখে ফেলবে এমন কোনো লক্ষণ নেই। আগামী কয়েকদিনের পরিস্থিতি দেখে নতুন নির্দেশনা দেয়া হবে। 

আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হাওয়াই দ্বীপ গঠনের পাঁচটি আগ্নেয়গিরির মধ্যে একটি হলো মাউনা লোয়া। ভর এবং আয়তনের হিসেবে ঐতিহাসিকভাবে এটিই পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। যার আয়তন আনুমানিক প্রায় ১৮,০০০ ঘন মাইল (৭৫,০০০ কিমি)। মাউনা লোয়ার সবচেয়ে সাম্প্রতিক বিস্ফোরণটি ২৪ শে মার্চ ১৯৮৪ সালে ঘটেছিল। 


একাত্তর/আরবিএস  

ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
৫০০ বছরেরও বেশি সময় পর সুদূর পূর্ব রাশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গেলো সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। 
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অব্যাহত অগ্ন্যুৎপাতের ফলে ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় ওই এলাকার অন্তত ১১ হাজারের বেশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর