পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত দুই

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০১:২১ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন।  

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত, বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে। 

আল-জাজিরা বলছে, জুন মাসে পাকিস্তান সরকারের সাথে টিটিপি'র সম্মত হওয়া যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় এ হামলার ঘটনা ঘটলো। 

কোয়েটার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) গোলাম আজফার মহেসার সাংবাদিকদের বলেছেন, যে গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে পোলিও টিকাদান অভিযান কর্মীদের সুরক্ষার জন্য মোতায়েন নিরাপত্তা কর্মীদের বহন করছিল।

মহেসার বলেন, বুলেলি জেলায় হামলার ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য।

আরও পড়ুন: আর্জেন্টিনা-মেক্সিকো: কী বলছে পরিসংখ্যান

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এ হামলার নিন্দা করেছেন এবং "কাপুরুষোচিত কর্মকাণ্ড" মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং তাদের সহায়তাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে সোমবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের যোদ্ধাদের পাকিস্তানজুড়ে নতুন করে হামলা চালাতে বলেছে। 


একাত্তর/আরবিএস  

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর