যুদ্ধ অবসানে পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত বাইডেন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৩:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার নেতা সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত আছেন। মস্কোর আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর চলাকালে তার সাথে কথা বলার সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাইডেন এ কথা বলেন।

এ সময় মাক্রোঁ বলেন, তার ওয়াশিংটন সফরের পর তিনি আবারো পুতিনের সাথে কথা বলবেন। তিনি রাশিয়ার নেতার সমালোচনা করার ব্যাপারে সতর্ক করেছেন।

মাক্রোঁর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তার অবিলম্বে পুতিনের সাথে যোগাযোগ করার কোন পরিকল্পনা নেই। তবে এ ব্যাপারে তিনি সম্ভাবনা খোলা রেখেছেন।

বাইডেন বলেন, আমি পুতিনের সাথে কথা বলার জন্য প্রস্তুত রয়েছি যদি সত্যিকার অর্থে তার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি।

image


তিনি বলেন, যদি তা হয়, আমার ফরাসি এবং ন্যাটো বন্ধুদের সাথে পরামর্শ করে পুতিনের মনে কী আছে তা দেখতে আমি তার সাথে আলোচনায় বসতে পারলে খুশি হবো। তিনি এখনো এটি করেননি।

আরও পড়ুন: যুদ্ধে ইউক্রেনের ‘১৩ হাজার সেনা’ নিহত হয়েছে

আলোচনার শেষ পর্যায়ে বাইডেন ও ম্যাক্রোঁ উভয়ই রাশিয়ার আক্রমণকারীদের বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দেন।

বাইডেন বলেন, এই যুদ্ধ অবসানের একটি উপায় রয়েছে। এক্ষেত্রে প্রথমেই পুতিন ইউক্রেন থেকে তাদের সকল সৈন্য সরিয়ে নেবেন। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।


একাত্তর/আরএ

আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর