দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে ৩৫ শতাংশ: বিশ্বব্যাংক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর ২০২২ সালে নেয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ২শ’ কোটি ডলার।

তিনি বলেন, গত বছরের চেয়ে চলতি বছর এই দেশগুলোর ঋণ নেয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে।

উল্লেখিত ঋণের দুই তৃতীয়াংশই চীন যোগান দিয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মালপাস বলেন, ‘এই অর্থের পরিমাণ বিশাল; এই পরিমাণ অর্থের সুদের হারও অনেক বেশি। যে সব দেশ ঋণ নিয়েছে তাদের বেশিরভাগেরই ঋণের কিস্তি পরিশোধের মতো সামর্থ্য নেই।’

তিনি বলেন, ‘আমি দুশ্চিন্তা বোধ করছি এ কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা জনিত কারণে সামনের দিনগুলোতে অনেক দরিদ্র দেশ ঋণখেলাপি হয়ে পড়বে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট শুরু হবে।’

ডেভিড বলেন, ‘আরো উদ্বেগের বিষয় হলো, দরিদ্র দেশগুলোতে যদি ঋণ ও অর্থ সহায়তা দেয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সে সব দেশে মানবিক বিপর্যয় ও নেমে আসবে।’

এই আসন্ন সংকট মোকবেলায় তার নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল চীনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান ম্যালপাস। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে।

এ প্রসঙ্গে সেমিনারে তিনি বলেন, ‘এই মুহূর্তে চীন বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা দেশগুলোর মধ্যে অন্যতম। ফলে সামনে যে বৈশ্বিক সংকট আসছে, তা থেকে রেহাই পেতে চীনকে যুক্ত করা খুবই দরকার বলে আমরা মনে করি। শুরু থেকেই বিশ্বব্যাংক বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য কাজ করছে। এবার আমরা চীনের সঙ্গে একত্রে কাজ করতে চাই।’

আরও পড়ুন: বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশের বেশি হ্রাস পেতে পারে: আইএমএফ

নিউইয়র্ক সিটির ওই সেমিনারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা চীনের বৃহত্তম দুই বাণিজ্যিক ব্যাংক ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংক’ এবং ‘এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চীনের এই দুই ব্যাংক বিশ্বের বড় ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে অন্যতম। দেশের পক্ষে অধিকাংশ বৈদেশিক ঋণ এই দু’টি ব্যাংক থেকেই আসে।


একাত্তর/আরএ

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর