বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশের বেশি হ্রাস পেতে পারে: আইএমএফ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রধান অর্থনীতির ধীরগতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এবং ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তিগুলো সংকটে পতিত হয়। এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।

২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেন, প্রবৃদ্ধি আরো মন্থর হয়ে দুই শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, যখন আমরা সাম্প্রতিকতম সূচকগুলো দেখি, আমরা উদ্বিগ্ন যে এই সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে,এই বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সঙ্কুচিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে।

জর্জিয়েভা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক’ এবং চীনের মন্থর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার তিন কর্মকর্তার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা

এটি উদ্বেগজনক যে বিশ্ব চীনের ওপর ভরসা করেছে প্রবৃদ্ধির জন্য। যেখানে ‘বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ’ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে আসছে।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্ব অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।


একাত্তর/আরএ

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে এলেও, ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে বাড়ছে নতুন ভ্যারিয়েন্ট এরিস-এ আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় আগামী মাসে বাজারে আসতে চলেছে ভাইরাসটির নতুন...
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ একটি চীনা পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়ার ব্যাপারে কোনো প্রত্যক্ষ প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার রাতে ডিরেক্টর অফ...
করোনা বা কোভিড-১৯ মহামারীর চেয়েও মারাত্মক কিছু দেখা দিতে পারে আগামীতে, এমন শঙ্কার কথা জানিয়ে পরবর্তী মহামারীর বিষয়ে বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর