বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক ও সিঙ্গাপুর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে এবছর যৌথভাবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক ও সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের বার্ষিক জরিপে এ তথ্য জানিয়েছে। 

প্রথমবারের মতো এ তালিকায় প্রথম স্থান অধিকার করেছে নিউইয়র্ক। গতবছর শীর্ষে থাকা তেল আবিব এবার নেমে গিয়েছে তৃতীয় স্থানে। 

ইআইইউ'র প্রতিবেদনে বলা হয়েছে, এবছর বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোতে জীবনযাত্রার গড় ব্যয় বেড়েছে আট দশমিক এক শতাংশ। এর জন্য দায়ী করা হয়েছে সাপ্লাই চেইনের ওপর ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির প্রভাবকে। 

সবচেয়ে বেশি মূল্যস্ফীতির কবলে পড়েছে ইস্তাম্বুল। ফলে সেখানে জিনিসপত্রের দাম বেড়েছে ৮৬ শতাংশ। এরপরেই রয়েছে বুয়েনস এয়ারস (৬৪ শতাংশ) ও তেহরান (৫৭ শতাংশ)। 

উচ্চ মূল্যস্ফীতির কারণে এবছর নিউইয়র্ক তালিকার শীর্ষে উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়াও তালিকার শীর্ষ দশে রয়েছে লস অ্যাঞ্জেলস ও স্যান ফ্র্যান্সিসকো। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এবছর গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে। 

এদিকে, ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার দুই প্রধান শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ তালিকায় এগিয়েছে যথাক্রমে ৮৮ ও ৭০ ধাপ। এবছর মস্কো ৩৭তম ও সেন্ট পিটার্সবার্গ ৭৩তম অবস্থানে রয়েছে। 

ইআইইউ'র জরিপে ১৭৩টি শহরে মার্কিন ডলারে পণ্য ও সেবার দামের তুলনা করা হয়। তবে এবছর এ তালিকায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে বিবেচনা করা হয়নি। 

গবেষণার প্রধান উপাসনা দত্ত বলেন, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও চীনের জিরো কোভিড নীতির কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। 

আরও পড়ুন: বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

এর সাথে সুদের হার বৃদ্ধি ও বিনিময় হার পরিবর্তনের ফলে সারাবিশ্বে জীবনযাত্রার ব্যয় সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও জানান, তাদের কাছে থাকা ডিজিটাল তথ্য অনুযায়ী ১৭২টি শহরে নিত্যপণ্যের গড় দাম গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এবার। 


একাত্তর/এসজে

নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন। তার জয়ে আনন্দে ভাসছে প্রগতিশীল শিবির।
পৃথিবীর কেন্দ্র হিসাবে বিবেচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট নেয়া শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৯টা (বাংলাদেশ সময় বুধবার সকাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর