হিজাব আইন সংস্কারের চিন্তাভাবনা করছে ইরান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:১৩ পিএম

দুই মাসের হিজাববিরোধী আন্দোলনের পর ইরানের হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার।

রোববার (৪ ডিসেম্বর) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মোন্তাজেরি জানিয়েছেন, হিজাব আইনে কোনও পরিবর্তন করা যায় কি না, তা যৌথভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ। 

তবে হিজাব আইনে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

মোন্তাজেরি জানান, সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে দেখা করেছেন দুই বিভাগের যৌথ প্রতিনিধি দল। হিজাব আইনে পরিবর্তনের বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গত শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছিলেন, ইরানের সাধারণতন্ত্র এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলি সাংবিধানিকভাবে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। তবে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংবিধানে বদল আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 

প্রেসিডেন্টের এই বার্তার মধ্যেই সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত ছিল বলে অনেকে মনে করেছিলেন। তবে গোঁড়া এবং রক্ষণশীল ইসলামিক শাসনের নিয়ন্ত্রণাধীন ইরানে হিজাব আইন কতটা শিথিল করা হবে, তা নিয়ে সন্দিহান অনেকেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয়টি রকেট লঞ্চার কিনছে এস্তোনিয়া

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই হিজাব-বিরোধী আন্দোলনের উত্তাল হয়ে আছে ইরান। এ আন্দোলনে এখন পর্যন্ত ৩০০রও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। 

তবে আন্দোলনে ২০০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে শনিবার (৩ ডিসেম্বর) জানিয়েছে দেশটির সরকার। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর