উত্তর কুরিল দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো রাশিয়া

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:১৪ এএম

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের দাবি করা চারটি দ্বীপের উত্তর পূর্ব দিকের একটি কুরিল দ্বীপে ভূমি থেকে জাহাজে নিক্ষেপের একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে মস্কো।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় সোমবার কামচাতকা উপদ্বীপের কাছে পারামুশির দ্বীপে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাস্টিয়ন মোতায়েন করা হয়েছে এবং সেটা কাজ করতে শুরু করেছে।

রুশ মন্ত্রণালয় বলছে, সেনা সদস্যদের সারা বছর ধরে অবস্থানের সুযোগ করে দেয়া একটি শিবির পারামুশিরে গড়ে তোলা হয়েছে। প্রশান্ত মহাসাগর নৌ-বহরের সদস্যরা এলাকার সমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য সার্বক্ষণিকভাবে নজর রাখবে বলে এতে বলা হয়।

ওখোতস্ক সাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী জায়গায় অবস্থিত হওয়ায় রাশিয়ার সামরিক বাহিনী দ্বীপটির চারপাশের এলাকাকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ গণ্য করে।

আরও পড়ুন: গলাচিপায় হঠাৎ বিস্ফোরণ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

২০২১ সালে মাতুয়া দ্বীপেও বাস্টিয়ন ব্যবস্থা মোতায়েন করা হয়। ২০১৬ সালে রাশিয়া জাপানে উত্তর ভূখণ্ড নামে আখ্যায়িত চারটি দ্বীপের অংশ এতোরোফু এবং কুনাশিরি দ্বীপেও ভূমি থেকে জাহাজে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে।

রাশিয়া এ চারটি দ্বীপ নিয়ন্ত্রণ করছে। যদিও জাপান সেগুলোর মালিকানা দাবি করে আসছে। জাপান সরকার বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই সব দ্বীপ অবৈধভাবে দখল করে করে রাশিয়া। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর