১৫ বছর পর গেরুয়া মুক্ত দিল্লি, আম আদমির দখলে পৌরসভা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০১:৪৯ পিএম

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারিয়ে দিল্লি পৌরসভায় নতুন করে ঘাঁটি গাড়ল কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। এরই মধ্যদিয়ে রাজধানী দিল্লিতে গেরুয়া শিবিরের টানা দেড় দশকের পৌর-শাসনকালের সমাপ্তি ঘটলো। 

সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনা বলা হয়েছে, ওয়ার্ড সংখ্যার বিচারে গতবারের ভোটে আপের প্রাপ্তি ছিল ৪৮ (২৭০ আসনে ভোট হয়েছিল)। এবার ২৫০ আসনের মধ্যে আপ জিতেছে ১৩৪টি আসন। ২০১৭-এর তুলনায় ৮৬টি বেশি আসন পেয়েছে দলটি। 

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, পৌরসভায় আপ এ বছর পেয়েছে ৪২.২ শতাংশ ভোট। ২০১৭ সালের পৌরভোটে আপ পেয়েছিল মাত্র ২৬.২৩ শতাংশ ভোট।

শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপিরও। তারা পেয়েছে ৩৯.১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬.০৮ শতাংশ। তবে ২০১৭ -এর তুলনায় ভোট বাড়লেও, বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে এলো ১০৪-এ।

অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১১.৬৪ শতাংশ ভোট। গতবার দলটি ভোট পেয়েছিল ২১.০৯ শতাংশ। কংগ্রেসের ওয়ার্ড ছিল ৩০, এবার তা নেমে এলো ৯-এ।

image


উল্লেখ্য, ১৯৫৮-য় তৈরি হয় দিল্লির পুরনিগম বা পৌরসভা। ২০১২ সালে এ অঞ্চলকে তিন খণ্ডে ভাঙার সিদ্ধান্ত নেন তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তৈরি হয় এনডিএমসি (উত্তর দিল্লি পুরনিগম), এসডিএমসি (দক্ষিণ দিল্লি পুরনিগম) এবং ইডিএমসি (পূর্ব দিল্লি পুরনিগম)। ২০২২-এর ২২ মে তিন পৌরসভাকে ভেঙে দিয়ে গড়া হয় দিল্লি পুরনিগম বা ‘মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি’ (এমডিসি)। 

সেই সময় রাজধানীর অভ্যন্তরীণ রাজনীতির ওঠাপড়ার সঙ্গে জড়িতদের কেউ কেউ বলেছিলেন, পুরনিগম পুনর্দখলের উদ্দেশেই মোদি এ কাজ করেছেন। কিন্তু এবারের ভোটের ফলাফল বদলে দিয়েছে সেই ধারণা। 


একাত্তর/আরবিএস  

ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর