টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব জেলেনস্কি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম

মার্কিন টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলার মধ্যেও সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৈশ্বিক ঘটনাবলীর ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনও পরিকল্পনাকে প্রতিবছর টাইম বর্ষসেরা ঘোষণা করে। বুধবার (৭ ডিসেম্বর) ২০২২ সালের সেরা ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হয়।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, যে পদ্ধতিতে জেলেনস্কি বিশ্ব কূটনীতিকে নাড়া দিয়েছেন, তা গত কয়েক দশকে দেখা যায়নি। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে না পালিয়ে কিয়েভে থেকে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেটাও প্রশংসা কুড়িয়ে নিয়েছে টাইম ম্যাগাজিনের। 

যুদ্ধের করুণ পরিস্থিতির মধ্যেও বিশ্বকে ও নিজের দেশকে যেভাবে গোপন এলাকা থেকে রোজ বার্তা দিয়ে মনোবল তিনি ধরে রাখার চেষ্টা করেছেন তাও নজর কেড়েছে ম্যাগাজিনটির।

৪৪ বছর বয়সের এই নেতাকে স্বীকৃতি দিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়, '‘যুদ্ধকালীন নেতা হিসাবে জেলেনস্কির সাফল্য এই সত্যেকে প্রমাণ করেছে যে সাহস সংক্রামক। রুশ আক্রমণের প্রথম দিনগুলিতে এটি ইউক্রেইনের রাজনৈতিক নেতাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা অনুভব করেছিলেন, প্রেসিডেন্ট তাদের আশেপাশেই আছেন।'

আরও পড়ুন: ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রুশ হামলার পর থেকে প্রথমে ব্যাকফুটে থেকেও পরে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ জয়ের পথে হাঁটার চেষ্টা করেছে জেলেনস্কির ইউক্রেন।


একাত্তর/এসজে

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর