মস্কোর শপিং সেন্টারে ভয়াবহ আগুন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০১:১২ পিএম

রাশিয়ার মস্কোতে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন লেগে ধসে পড়েছে ভবনটির একাংশ। 

শুক্রবার (৯ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে মেগা খিমকি শপিং সেন্টারের প্রায় ৭৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করছে জরুরী সহায়তা বাহিনী। 

রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সেখানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। 

শপিং সেন্টারের এক কর্মী সংবাদসংস্থা তাসকে জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে বিস্ফোরণ থেকে আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: একসাথে আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করছে জাপান-ব্রিটেন-ইতালি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন জ্বলতে থাকা ভবন থেকে লোকজন বের হয়ে পার্কিং এলাকার দিকে ছুটে যাচ্ছেন। 

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর যেসব পশ্চিমা চেইনশপ রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়, তাদের বেশিরভাগেরই শোরুম ছিল মেগা খিমকি শপিং সেন্টারে। 


একাত্তর/এসজে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর