পুতিন-লুকাশেঙ্কোর যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়ে তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক।
শনিবার (১০ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোয় নোবেল পুরস্কার গ্রহণের সময় চলমান যুদ্ধ নিয়ে এ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পুতিন-লুকাশেঙ্কোর যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়ে মাতভিচুক বলেন, যুদ্ধাপরাধীদের শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসনের পতনের পরে দোষী সাব্যস্ত করা উচিত নয়, ন্যায়বিচার অপেক্ষা করতে পারে না। আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্যান্য যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
এদিকে, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান নাগরিক ইয়ান রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে উন্মাদ ও অপরাধমূলক আগ্রাসন চালাচ্ছে পুতিন বাহিনী।
মেমোরিয়াল রাশিয়ার সবচেয়ে সুপরিচিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তবে গত বছরের শেষ নাগাদ এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। বন্ধের আগে তিন দশকের বেশি সময় ধরে স্ট্যালিন যুগের নৃশংসতা প্রকাশে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।
মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে এবারের নোবেল শান্তি পুরস্কার তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ড্রোন হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ওডেসার ১৫ লাখ মানুষ
উল্লেখ্য, বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি এবং যুদ্ধরত দুই দেশ ইউক্রেন-রাশিয়াভিত্তিক দুই মানবাধিকার সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি জেলে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার স্ত্রী।
একাত্তর/জো
