নিউজিল্যান্ডে নতুন প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে আইন পাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৪২ পিএম

আগামী বছর থেকে পাকাপাকিভাবে তামাক নিষিদ্ধ করতে চলেছে নিউজিল্যান্ড। দেশটির নতুন আইন অনুসারে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর সেখানে জন্ম নেয়া কোনো নাগরিকের কাছে কেউ তামাক বা তামাকজাত পণ্য বিক্রি করতে পারবে না। দেশটির পরবর্তী প্রজন্মের জন্যও এ আইন কার্যকর থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদন বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেয়া কারো কাছে তামাক বা তামাকজাত পণ্য বিক্রি করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে এবং তাকে ৯৬ হাজার ডলার অর্থদণ্ড দিতে হবে। 

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে প্রতি বছর দেশটিতে তামাক কিনতে সক্ষম লোকের সংখ্যা কমে আসবে। 

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, এটি "ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে" একটি পদক্ষেপ।

তিনি আরও বলেন, আইনটি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে এবং স্বাস্থ্যকর জীবন যাপন করবে। ধূমপানের কারণে সৃষ্ট রোগ-বালাই যেমন, বিভিন্ন ধরনের ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অঙ্গচ্ছেদের চিকিৎসার প্রয়োজন না হওয়া থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অন্তত ৫০০ কোটি ডলার সাশ্রয় হবে।

এরইমধ্যে নিউজিল্যান্ডে ধূমপানের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। নভেম্বরে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মাত্র ৮ শতাংশ দৈনিক ধূমপান করে, যা গত বছরের ৯ দশমিক ৪ শতাংশ থেকে কমে এসেছে। 

আরও পড়ুন: ক্রোয়েট ঋণ শোধ করে ফাইনালে আর্জেন্টিনা

সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্মোক ফ্রি এনভায়রনমেন্ট বিলের কারণে ২০২৫ সালের মধ্যে এই সংখ্যাটি ৫ শতাংশে নেমে আসবে। 

বিলটি এমনভাবে করা হয়েছে যাতে দেশব্যাপী তামাকজাত পণ্যের বিক্রি কমে আসে। 

তবে নতুন আইনটি 'ভ্যাপ' পণ্য বা ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করে না, যা সিগারেটের চেয়ে তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।


একাত্তর/আরবিএস  

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
জি-৭ এর নেতারা সিরীয় সরকারের চলমান গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আলোচনার জন্য ভার্চুয়াল বৈঠক করেছেন। এতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমেরিকার কংগ্রেসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণের বিরোধিতা করেছেন বেশ ক’জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর