ফ্রান্সে জয় উদযাপন উৎসবে গাড়িচাপায় কিশোর নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই জয় উদযাপন করার সময় দেশটিতে গাড়িচাপায় এক কিশোরের মৃত্যুতে জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে ফরাসিদের। 

বুধবার (১৪ ডিসেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঁপেলিয়ের অঞ্চলের লা পেইলেড শহরে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে জয়ের প্রায় আধা ঘণ্টা পর এই দুর্ঘটনা ঘটে। গাড়িচাপায় আহত ১৪ বছর বয়সী ওই কিশোরকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো একটি গাড়িকে ঘিরে রয়েছে একদল মানুষ। তারা পতাকাটি ধরে টান দিলে চালক ঘাবড়ে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর তখনই দুই কিশোর গাড়ির নিচে চাপা পড়ে। 

মরক্কোর বিপক্ষে জয়ের পরপরই মঁপেলিয়ের কেন্দ্রে ফরাসি ও মরক্কান সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। 

ফ্রান্সের অন্যান্য জায়গায় জয় উদযাপন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল শান্তিপূর্ণ। তবে লিওঁ শহরে চরম ডানপন্থী তরুণদের নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে। 

নিহত কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় এমপি নাটালি ওজিওল বলেন, একটি খেলা এরকম ট্র্যাজেডিতে শেষ হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। 

আরও পড়ুন: থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

দক্ষিণ হেরো এলাকার প্রিফেক্ট জানান, দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। চালকের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। 

উল্লেখ্য, ফ্রান্সে প্রায় ১৫ লাখ মরক্কান অধিবাসী রয়েছেন। বিশ্বকাপে দুই দলের ম্যাচের পর দেশজুড়ে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়, যাদের হাতে ১৬৭ জন গ্রেপ্তার হয় বলে জানিয়েছে বিবিসি। 


একাত্তর/এসজে

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর