রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বহু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৭ পিএম

পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে এক রকেট হামলা চালিয়ে কয়েক শত রুশ সৈন্যকে হত্যা করার দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা বলছে, এ হামলায় প্রায় ৪০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে।

তবে, এ দাবি অস্বীকার করে রুশ কর্মকর্তারা বিবিসিকে বলেন, তাদের ৬৩ জন সৈন্য নিহত হয়েছে হামলায়।

এসব সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি।

দোনেৎস্কের রুশ-সমর্থক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করলেও প্রথম দিকে কোন সংখ্যা নিশ্চিত করেনি।

রুশ অধিকৃত মাকিইভকা শহরে একটি স্কুল ভবনে – যা রুশ সৈন্যরা একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল – ইউক্রেনীয় রকেটটি আঘাত হানে।

সোমবার (২ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ৬টি রকেট নিক্ষেপ করে, তবে এরমধ্যে দুটি রকেট গুলি করে ভূপাতিত করা হয়।

এতে বলা হয়, আক্রমণের লক্ষ্যবস্তু ছিল একটি ভবন যাতে রুশ সৈন্যরা থাকতো।

একজন রুশ কর্মকর্তা বলেন, এটি ছিল এক বড় আঘাত।

দোনেৎস্কের একজন রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর শুরুর দিনে মধ্যরাতের দু’মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

image


টেলিগ্রাম মেসেজিং এ্যাপে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, আক্রমণে হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।

কিছু রুশ ভাষ্যকার এবং ব্লগার আক্রমণের কথা স্বীকার করেছেন, তবে তারা আভাস দেন যে নিহতের সংখ্যা যত দাবি করা হচ্ছে তার চেয়ে কম।

রুশ অনুষ্ঠান উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, অনেক প্রাণহানি হয়েছে -তবে তা ‘৪০০-র ধারে কাছেও নয়।’

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে কিয়েভে সম্মেলন করবে ইউক্রেন ও ইইউ

তবে রুশপন্থী ভাষ্যকার ইগর গিরকিন বলেন, নিহতের সংখ্যা শত শত, যদিও সঠিক সংখ্যা এখনো অজানা কারণ অনেকে এখনো নিখোঁজ রয়েছে। ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে, এবং এতে গোলাবারুদ মজুত করা ছিল বলে ক্ষতি আরো বেশি হয়েছে বলে তিনি জানান।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে তাদের আক্রমণে ৪০০ নিহত ও আরো ৩০০ জন আহত হয়েছে।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর