খরচ কমাতে হাজার হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:২৭ পিএম

খরচ কমাতে অ্যামাজন ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। যাদের চাকরি যাচ্ছে, তাদেরকে ১৮ জানুয়ারি থেকে তা জানানো হবে, কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে এমনটাই বলেছেন অ্যান্ডি জেসি।

এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের তিন লাখের মতো কর্মী বাহিনীর প্রায় ৬ শতাংশকে ছেঁটে ফেলছে বলে জানিয়েছে বিবিসি।

জ্যাসি বলেন, আমরা কর্মীদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।

তিনি আরো বলেন, অ্যামাজন অতীতে অনিশ্চিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়েছে এবং আমরা সেটা চালিয়ে যাব।

কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তবে তিনি বলেছেন, ইউরোপে প্রযোজ্য কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি।

দুই মাস আগে বার্ষিক ব্যবসা পরিচালনাসংক্রান্ত পর্যালোচনায় অ্যামাজন বলেছিল, কোম্পানিটি ব্যয় কমানোর দিকে মনোনিবেশ করবে। ইতোমধ্যে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অ্যামাজন। একই সঙ্গে কয়েকটি গুদাম বড় করার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে কোম্পানিটি। মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়ায় এই সতর্কতা অবলম্বন করে প্রযুক্তি জায়ান্টটি।

আরও পড়ুন: বছরের শুরুতেই সুসংবাদ দিলেন জাকারবার্গ

ব্যক্তিগত ডেলিভারি রোবটের মতো প্রকল্প বাতিল করেছে অ্যামাজন। সেই সঙ্গে ব্যবসার কিছু অংশ বন্ধ করে দেওয়ার পদক্ষেপও নিয়েছে। 

প্রসঙ্গত, অ্যামাজন ২০২০ থেকে ২০২২ পর্যন্ত প্রচুর কর্মী নিয়োগ করে। বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত সেপ্টেম্বরের হিসেবে, অ্যামাজনের কর্মী সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার। এর মধ্যে উৎসবের সময় কয়েকমাসের জন্য যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, তা ধরা হয়নি।


একাত্তর/আরএ

ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
স্বর্ণের প্রতি আকর্ষণ দেশ, কাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে, যা সহজে দুর করা যায় না। তাইতো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানের...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁকে হঠিয়ে এই তালিকায় শীর্ষে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর