একদিনে ৮০০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

ইউক্রেনে গত একদিনে প্রায় ৮০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এদের বেশিরভাগই পূর্বের দোনেৎস্ক অঞ্চলের যুদ্ধে নিহত হয়েছে বলে দাবি তাদের। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে যুদ্ধের নিয়মিত আপডেটে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, বাখমুত অঞ্চলে আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে রুশ সৈন্যরা। আর আভদিভকা ও কুপিয়ানস্ক অঞ্চলে রুশ আক্রমণ ব্যর্থ হয়েছে। 

গত একদিনে ৮০০রও বেশি রুশ সৈন্য নিহত এবং একটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার ও তিনটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

এছাড়াও বাখমুত ও দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে রাশিয়ার বিমান, মিসাইল ও রকেট হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এ সংখ্যা কত সে ব্যাপারে নিশ্চিত নয় তারা।

ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানে' বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।  

এদিকে দোনেৎস্ক অঞ্চলে, বিশেষ করে বাখমুতের চারপাশে যুদ্ধের মূল্যায়ন করেছেন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 

আরও পড়ুন: শতাব্দীর সবচেয়ে নাটকীয় দিন দেখলো মার্কিন কংগ্রেস

তিনি বলেন, 'এখনও তুমুল যুদ্ধ চলছে...বাখমুতে আমরা যা দেখছি অন্যান্য জায়গায়ও আগামী কয়েকমাসে সেরকম যুদ্ধ অব্যাহত থাকবে বলে ধারণা করছি আমরা'। 

বুধবার নিজের সান্ধ্যকালীন ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বাখমুতের বাইরে ইউক্রেনীয় সৈন্যরা শত্রুদের বিরাট ক্ষতিসাধন করছে এবং রাশিয়া ওই অঞ্চলে নিজেদের সেনা উপস্থিতি জোরদার করছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর