হজে এ বছর থাকছে না বিধিনিষেধ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম

ককরোনা মহামারীর কারণে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ইবাদত 'হজ' পালনে নানা বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। ফলে গত দু'বছর দেশটিতে সীমিত ছিল হজ পালনকারীর সংখ্যা। তবে এ বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না সৌদি আরব। আবার প্রাক-মহামারী পর্যায়ে ফিরে যাবে হজ। 

সৌদির রাষ্ট্রীয় প্রেস এজেন্সি জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। 

তিনি বলেন, আমি এই বৈঠকে আপনার জন্য দু'টি সুসংবাদ নিয়ে এসেছি। প্রথমটি: কোনো বয়সের সীমাবদ্ধতা ছাড়াই মহামারীর আগের সময়ের মতো তীর্থযাত্রীদের সংখ্যা আবার স্বাভাবিক হবে।   

তিনি যুক্ত করেন, এবং দ্বিতীয়টি: বিশ্বের যেকোনো লাইসেন্সপ্রাপ্ত হজ মিশনের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে আসতে পারবেন। 

এর আগে ২০১৯ সালে, ২৪ লাখেরও বেশি মানুষ হজে অংশ নিয়েছিল। কিন্তু ২০২০ সালে করোনভাইরাসের লকডাউনের মধ্যে, উপসাগরীয় দেশ সৌদি আরব মাত্রা এক হাজার জনকে হজের অনুমতি দিয়েছিল। এমনি ১৯১৮ সালের ফ্লু মহামারীর সময়ও এরচেয়ে বেশি মানুষ হজে অংশ নিয়েছিল। 

এর পর ২০২১ সালে ৬০ হাজার এবং ২০২২ সালে ৯ লাখ মানুষকে মক্কা ও মদিনায় তীর্থযাত্রার জন্য স্বাগত জানানো হয়েছিল।

তবে নতুন আইনে, শুধুমাত্র ৬৫ বছরের কম বয়সী এবং করোনভাইরাসের টিকা নিয়েছে এমন লোকজনই হজ করতে পারবেন।

image

 

আরও পড়ুন: মানুষকে হটিয়ে রেস্টুরেন্টে রোবট রাঁধুনিদের দাপট

হজ্ব বা হজ্জ হলো ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। 

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। যা গতবারের চেয়ে দ্বিগুণের বেশি। 

সবশেষ ২০২২ সালে বিশ্বের ৯ লাখ মুসলমান হজে অংশ নেওয়ার সুযোগ পান, তাদের মধ্যে বাংলাদেশিদের কোটা ছিল ৬০ হাজার ১৪৬ জনের।


একাত্তর/আরবিএস  

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র...
সৌদি আরব, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর