কো-পাইলটের স্বামীও প্রাণ হারিয়েছিলেন উড়োজাহাজ দুর্ঘটনায়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ এএম

নেপালের পোখারায় বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানটির কো-পাইলট ছিলেন অঞ্জু খাতিওয়াদা। উড়োজাহাজের ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিলেন তিনি। তবে তার আগেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো মুহূর্তের দুর্ঘটনায়। 

এটি কো-পাইলট হিসাবে অঞ্জু খাতিওয়াদার শেষ ফ্লাইট ছিল। রোববারের ফ্লাইটটি সফলভাবে অবতরণ করাতে পারলেই তিনি হয়ে যেতেন উড়োজাহাজের ক্যাপ্টেন। 

তবে এর চেয়েও মর্মান্তিক তথ্য হলো, ১৬ বছর আগে উড়োজাহাজ দুর্ঘটনায়ই নিজের স্বামী দীপক পোখরেলকে হারান অঞ্জু। আর সেটিও ছিল ইয়েতি এয়ারলাইন্সেরই একটি ফ্লাইট। 

২০০৬ সালের ২১ জুন নেপালগঞ্জ থেকে জুমলা যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইন্সের ৯এন এইকিউ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেই বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জুর স্বামী দীপক পোখরেল। ওই দুর্ঘটনায় ছয় যাত্রী ও তিন ক্রুর সাথে নিহত হন দীপক। 

স্বামীর ক্যাপ্টেন হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে নিজেও পাইলট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অঞ্জু। ক্যাপ্টেন হতে হলে একজন পাইলটকে ১০০ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা অর্জন করতে হয়। নেপালের প্রায় সব বিমানবন্দরে সফলভাবে অবতরণ সম্পন্ন করেছিলেন অঞ্জু। তবে স্বপ্ন পূরণের মাত্র ১০ সেকেন্ড আগে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন অঞ্জু। 

আরও পড়ুন: রাশিয়া-বেলারুশ যৌথ বিমান মহড়ার ঘোষণা, শঙ্কিত কিয়েভ

অঞ্জুর সাথে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কমল কেসি। উড়োজাহাজ চালানোয় ৩৫ বছরের অভিজ্ঞতা ছিল তার। ফ্লাইটের বাকি ৭১ আরোহীর সাথে মৃত্যু হয়েছে তারও। 

উল্লেখ্য, রোববারের এই দুর্ঘটনায় উড়োজাহাজের ৭২ আরোহীর মধ্যে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের বাঁচার আশাও ক্ষীণ বলে আশঙ্কা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর