সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। 

শুক্রবার (২০ জানুয়ারি) চালানো এ হামলায় দুই সেনা আহত হয়েছেন। তবে, এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। খবর: আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পর পর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুইটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয় ড্রোনটি আঘাত হানে ঘাঁটিতে। এতে কয়েকজন আহত হন।

বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বলে জানানো হয় বিবৃতিতে। 

এর আগে, গত বছরের নভেম্বরেও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছিল। জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটিটি স্থাপন করেছিল।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলায় ট্রেনের আট বগি লাইনচ্যুত, আহত ১৫

উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে জোটের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ও অন্যান্য ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রেখেছে পেন্টাগন।


একাত্তর/জো

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর