গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন সমগ্র পাকিস্তান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ গ্রেডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশটির কোটি কোটি মানুষ। 

দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৩ জানুয়ারি) ভোরে সবচেয়ে বড় শহর করাচি, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও পেশোয়ারসহ দেশের সব বড় শহর বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর জানিয়েছেন, দক্ষিণ পাকিস্তানে 'ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন'-এর পরে গ্রিডে বিঘ্ন ঘটে। তবে এটি 'বড় সংকট নয়' বলে জানিয়ে শিগগিরই বিদ্যুৎ ফিরে আসবে বলে আশ্বস্ত করেছেন তিনি। 

পাকিস্তান প্রায়ই বিদ্যুৎবিচ্ছিন্নতার শিকার হয়, যার জন্য দায়ী করা হয় অব্যবস্থাপনা এবং অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে।

এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে গ্রিড 'ফ্রিকোয়েন্সি ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়'। সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করার জন্য 'দ্রুত কাজ' করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।

বিদ্যুৎমন্ত্রী আরও জানান, দেশের কিছু গ্রিড ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে এবং ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হবে। 

জিও টিভিকে তিনি বলেন, 'শীতকালে দেশব্যাপী বিদ্যুতের চাহিদা কমে যায়, তাই অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে, আমরা রাতে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দিই। সকালে যখন এগুলো চালু করা হয়, তখন দক্ষিণ পাকিস্তানে 'দাদু ও জামশোরোর মধ্যে কোথাও ফ্রিকোয়েন্সি তারতম্য এবং ভোল্টেজের ওঠানামা' পরিলক্ষিত হয় এবং পরবর্তীতে 'বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট একে একে বন্ধ হয়ে যায়'। 

আরও পড়ুন: ইসরাইলে সুপ্রিম কোর্টের আদেশে মন্ত্রী বরখাস্ত

পাকিস্তানে অনেকেই অস্থির বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের সাথে মোকাবিলা করতে অভ্যস্ত। পুরো সিস্টেমের ব্যর্থতা রোধ করার জন্য কিছু এলাকায় বিদ্যুৎ সাময়িকভাবে হ্রাস করা সেখানে সাধারণ ঘটনা। 

গত চার মাসের মধ্যে এই দ্বিতীয়বার পাকিস্তান বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হল। এই মাসের শুরুর দিকে, ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে সরকার বাজার এবং শপিং সেন্টারগুলোকে রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে বলে একটি নির্দেশনা পাস করে। 


একাত্তর/এসজে 

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর