মার্কিন প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের হিড়িক, ৪০ শতাংশই ভারতীয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। ফলে গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এতে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই কাজ হারিয়েছে কয়েক হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। 

অন্যদিকে শর্ত মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে বাতিল হবে তাদের ওয়ার্কিং ভিসা। এনিয়ে বিপাকে ভারতীয় কর্মীরা।

ওয়াশিংটন পোস্টের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত নভেম্বর থেকে দু’লাখ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছে। তাদের মধ্যে অনেকেই চাকরি করতেন গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানে। 

সম্প্রতি যারা চাকরি থেকে ছাঁটাই হয়েছে তাদের মধ্যে, ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে চাকরি করছে এইচ-১বি বা এল১ ভিসায়।

সাধারণত বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোকে অনুমোদন দেয় এইচ-১বি ভিসা। এই ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলো চীন, ভারতের মতো দেশ থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেয়। এল-১এ, এল-১বি ভিসার মাধ্যমে অস্থায়ীভাবে ম্যানেজার বা অন্য শীর্ষ পদের জন্য কর্মী নিয়োগ করে এসব সংস্থা। 

জানা গেছে, যেসকল ভারতীয়রা এইচ-১বি, এল-১এ ভিসায় যারা যুক্তরাষ্ট্রে চাকরি করতে গিয়েছে, তাদের অনেকেই এখন বেকার। অন্যদিকে চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে বাতিল হবে ভিসা। ফলে উদ্বেগে কাটাচ্ছে বহু ভারতীয় পরিবার।

আরও পড়ুন: ইভিএম প্রকল্প ‌‘আপাতত’ স্থগিত, যা আছে তাই দিয়ে নির্বাচন

এ বিষয়ে সিলিকন ভ্যালির এক উদ্যোগপতি অজয় জৈন ভুতোরিয়া বলেন, হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী, বিশেষত এইচ-১বি ভিসায় আসা কর্মী চাকরি হারাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন কাজ না পেলে তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।

এতে কর্মীদের পরিবারও বিপাকে পড়ছে। তাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে অভিবাসন দফতরের কাছে এইচ-১বি ভিসার শর্ত বদলানোরও দাবি জানিয়েছেন তিনি।

যদিও মার্কিন সরকার এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ফলে অনেক ভারতীয়কেই দেশে ফিরে যেতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/আরবিএস  

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর