আরেক সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে মিললো গোপন নথি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:০৭ পিএম

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তার বাড়ি থেকে কিছু রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধার হয়েছে। গোপন নথি নিজেদের কাছে রাখা নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই নতুন এ তথ্য সামনে এল। 

গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স।

গতকাল পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন। ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

পেন্সের একজন সহযোগী সিবিএস নিউজকে বলেন, নথিগুলো পেন্সের বাড়ির একটি অনিরাপদ স্থানে বাক্সের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। বাক্সগুলো টেপ দিয়ে আটকানো ছিল বলে জানান তিনি। 

আরও পড়ুন: পূর্ব লাদাখে ২৬টি পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া ভারতের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গোপনীয় নথি পাওয়া নিয়ে বিতর্ক চলার মধ্যেই পেন্সের বাড়িতেও গোপনীয় নথি পাওয়া গেল।

প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে, প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের রেকর্ডগুলো জাতীয় আর্কাইভে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এই ধরনের ফাইল নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর