ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাঙ্ক পাঠাবে কানাডা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৪৮ পিএম

কানাডা বলেছে, তারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনে ভারী ট্যাঙ্ক সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অন্যান্য দেশের সাথে যোগ দেবে। এই উদ্যোগে কানাডা চারটি সম্পূর্ণ সক্রিয় লেপার্ড ট্যাঙ্ক পাঠাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ একটি সংবাদ সম্মেলনে বলেন, এই চারটি ট্যাঙ্ক যুদ্ধের জন্য প্রস্তুত এবং আগামী সপ্তাহগুলোতে মোতায়েন করা হবে। কানাডার ট্যাঙ্কের সংখ্যা বাড়তে পারে।

তিনি বলেন, কানাডা ইউক্রেনীয় সৈন্যদের ট্যাঙ্ক পরিচালনার জন্য প্রশিক্ষণ দিতে বিশেষজ্ঞদের মোতায়েন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারী ট্যাঙ্ক সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের ওপর প্রচণ্ড চাপ দিয়েছেন। পশ্চিমা মিত্ররা এই সপ্তাহে এতে সাড়া দিলে ট্যাঙ্ক সরবরাহকারী দেশের সংখ্যাও বাড়ছে।

অন্যান্য ইউরোপীয় দেশগুলোর কড়া চাপের মধ্যে জার্মানি ইউক্রেনে ১৪টি শক্তিশালী ট্যাঙ্ক সরবরাহ করতে সম্মত হয়। নরওয়ে বুধবার বলেছে, তারা লেপার্ড-২ ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাবে এবং সুইডেন বলেছে তারাও এই সিদ্ধান্ত অনুসরণ করবে।

প্রেসিডেন্ট বাইডেন বুধবার ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনে ৩১টি এম ১ আব্রামস যুদ্ধ ট্যাঙ্ক পাঠাবে, তবে সরবরাহ আগামী বছরের আগে নাও হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেনকে যেভাবে অস্ত্র দিচ্ছে জার্মানি

জার্মান-নির্মিত লেপার্ড ২ যুদ্ধ ট্যাঙ্কগুলোকে বিশ্বব্যাপী সেরা পারফরম্যান্স ট্যাঙ্ক মডেলগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এগুলোর ব্যাপক ব্যবহারের খুচরা যন্ত্রাংশ এবং গোলাবারুদ সহজেই পাওয়া যায়।

মস্কোর সাথে সামরিক সংঘাত বৃদ্ধির ভয় প্রাথমিকভাবে ইউক্রেনের মিত্ররা ভারী ট্যাঙ্ক সরবরাহ থেকে বিরত থাকে। তবে কানাডার মন্ত্রী বৃহস্পতিবার বলেছেন ‘এই যুদ্ধের বাস্তবতা পরিবর্তিত হয়েছে’ এবং ইউক্রেনের মিত্রদের অবশ্যই ‘তাদের ঐক্য দেখাতে হবে।’


একাত্তর/আরএ

কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর