মিসরে স্বর্ণে মোড়া মমিসহ সমাধিস্থলের খোঁজ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম

মিসরে চার হাজার ৩০০ বছরের পুরনো একটি সারকোফ্যাগাসের ভিতরে একটি সোনায় মোড়ানো মমি খুঁজে পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। 

মমিটি হেকাশেপিস নামের একজন ব্যক্তির দেহাবশেষ। এটি মিসরে পাওয়া প্রাচীনতম এবং সবচেয়ে সম্পূর্ণ অ-রাজকীয় মৃতদেহ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি কায়রোর সাক্কারার দক্ষিণে একটি সমাধিস্থলে ৫০ ফুট খাদের নিচে আবিষ্কৃত হয়, যেখানে আরও তিনটি সমাধি পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি সমাধি একজন 'গোপন রক্ষকের' ছিল।

প্রাচীন নেক্রোপলিসটিতে আবিষ্কৃত মমিগুলির মধ্যে সবচেয়ে বড়টি খনুমজেদেফ নামক একজন ব্যক্তির বলে জানা যায়- যিনি ছিলেন একজন পুরোহিত, পরিদর্শক এবং অভিজাতদের তত্ত্বাবধায়ক।

অন্য একটি মমি মেরি নামক একজন ব্যক্তির, যিনি একজন প্রবীণ প্রাসাদ কর্মকর্তা ছিলেন যাকে 'গোপন রক্ষক' উপাধি দেয়া হয়েছিল, যা তাকে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান করার অনুমতি দেয়।

ফেটেক নামে একজন বিচারক এবং লেখককে অন্য সমাধিতে শায়িত করা হয়েছিল বলে মনে করা হয়, যেখানে ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় মূর্তিগুলোর একটি সংগ্রহ আবিষ্কৃত হয়েছিল। 

image


সমাধিগুলোর মধ্যে মৃৎপাত্রসহ আরও বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিক ও মিসরের প্রাক্তন পুরাকীর্তি মন্ত্রী জাহি হাওয়াস  বলেছেন, সমস্ত আবিষ্কার খ্রিস্টপূর্ব ২৫ থেকে ২২ শতকের।

'এই আবিষ্কারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি রাজাদের তাদের আশেপাশে বসবাসকারী লোকদের সাথে সংযুক্ত করে,' বলেন তিনি।  

খননের সাথে জড়িত আরেক প্রত্নতাত্ত্বিক আলি আবু দেশীশ জানান, সাক্কারা তিন হাজার বছরেরও বেশি সময় ধরে একটি সক্রিয় সমাধিক্ষেত্র ছিল এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি প্রাচীন মিসরীয় রাজধানী মেমফিসে অবস্থিত এবং এখানে স্টেপ পিরামিডসহ এক ডজনেরও বেশি পিরামিড রয়েছে।

আরও পড়ুন: গাজা থেকে ফিলিস্তিনের রকেট নিক্ষেপ, ইসরাইলের পাল্টা জবাব

বৃহস্পতিবারের আবিষ্কারের ঠিক একদিন পরে দক্ষিণ মিসরীয় শহর লুক্সরের বিশেষজ্ঞরা বলেন, তারা রোমান যুগের একটি সম্পূর্ণ আবাসিক শহর আবিষ্কার করেছেন, যা খ্রিস্টীয় দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীর।

প্রত্নতাত্ত্বিকরা আবাসিক ভবন, টাওয়ার এবং যাকে তারা 'ধাতু ওয়ার্কশপ' বলে অভিহিত করেছেন- এতে পাত্র, সরঞ্জাম এবং রোমান মুদ্রা পাওয়া গেছে।


একাত্তর/এসজে

ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
মৃত্যুর পর কী আছে? আদৌ কিছু আছে নাকি, মৃত্যু শুধুই মানব জীবনের শেষ ধাপ। এই প্রশ্ন দীর্ঘকাল ধরে ভাবিয়ে আসছে। তবে মৃত্যুর পরও জীবনের ধারাবাহিকতা ধরে রাখতে কতই না পদক্ষেপ নিয়েছে মানুষ। আর এর মধ্যে...
মিসরের জন্য ৮ বিলিয়ন ডলার (৭.৪ বিলিয়ন ইউরো) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে ব্লকটি।
গাজার রাফাহ সীমান্তে ইসরাইলের চূড়ান্ত অভিযানের প্রস্তুতির মধ্যে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে গত দুই সপ্তাহে অন্তত ৪০টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিসর। সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর