গাজা থেকে ফিলিস্তিনের রকেট নিক্ষেপ, ইসরাইলের পাল্টা জবাব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ৯ জন নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলের দিকে দুটি রকেট ছুড়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোকে প্রতিহত করার পর গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে এ রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের ৯ জনের মৃত্যু হয়, যেটি ছিল গত কয়েক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় একক মৃত্যুর ঘটনা।

রকেট হামলার পর গাজার সীমান্তের কাছে ইসরাইলি জনবসতিগুলোতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গাজা থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে, ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামাস দ্বারা নিয়ন্ত্রিত আশকেলন শহরের উপরে রাতের আকাশে ইসরাইলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ফুটেজ প্রচার করেছে ইসরাইলের চ্যানেল ১২। এর কয়েক ঘণ্টা পর ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা গাজায় হামলা চালিয়েছে। 

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামাসের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোন হতাতের খবর পাওয়া যায়নি। 

এর আগে জেনিন শহরে অভিযানের সময় ইসরাইলি কমান্ডোরা সাত বন্দুকধারী এবং দুই বেসামরিক নাগরিককে হত্যা করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামাস এবং ছোট জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ এর জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কেউ রকেট হামলার দায় স্বীকার করেনি। 

আরও পড়ুন: মিসরে স্বর্ণে মোড়া মমিসহ সমাধিস্থলের খোঁজ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছে না, যদিও তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

গত মার্চ ও এপ্রিলে ইসরাইলে একাধিক প্রাণঘাতী ফিলিস্তিনি রাস্তায় হামলার পর থেকে সহিংসতা বেড়েছে। কূটনৈতিক অচলাবস্থা হামাস এবং ইসলামিক জিহাদের জন্য ফিলিস্তিনিদের সমর্থন জোগাড় করতে সাহায্য করেছে, যারা ইসরাইলের সাথে সহাবস্থান অস্বীকার করে। 

 

একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর