জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের অভিযোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:১৩ পিএম

ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে শক্তিশালী বিস্ফোরণের অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। বিদ্যুৎকেন্দ্রের চারপাশে একটি নিরাপত্তা বলয়ের জন্য নতুন করে আহ্বান জানিয়েছে তারা।

তবে আইএইএ'র এই অভিযোগ প্রত্যাখ্যান করে একজন রাশিয়ান কর্মকর্তা দাবি করেছেন, মস্কো বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক সুরক্ষা বজায় রাখতে পারবে না বলে পরামর্শ দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেন, আইএইএ নিয়মিতভাবে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের প্রতিবেদন পর্যবেক্ষণ করে।

এক বিবৃতিতে তিনি জানান, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আটটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বৃহস্পতিবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

রাশিয়ান বাহিনী মার্চের শুরুতে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয়। মস্কো এবং কিয়েভ একে অপরকে এই স্পর্শকাতর স্থানটির চারপাশে লড়াইয়ে জড়িত থাকার অভিযোগ করেছে।

নিরাপত্তা উদ্বেগ থেকে আইএইএ ইউক্রেনের পাঁচটি পারমাণবিক কেন্দ্রের সবকটিতে বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। 

রাশিয়ার পারমাণবিক কেন্দ্র পরিচালনাকারী সংস্থা রোজেনারগোটমের প্রধানের উপদেষ্টা রেনাত কারচা গ্রসির মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। 

'আমি এটাকে শুধুমাত্র উসকানি হিসেবে বর্ণনা করতে পারি। আপনি এই ধরনের তথ্য প্রদান করার আগে আপনাকে এটি পরীক্ষা করে দেখতে হবে যে এটি গুজবের উপর ভিত্তি করে নয়', রাশিয়ান বার্তাসংস্থা তাস কার্চাকে উদ্ধৃত করে বলেছে।

আরও পড়ুন: ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় একজন নিহত

তিনি বলেন, 'একদিকে তারা দেখাতে চায় যে তারা দরকারি কিছু করছে। অন্যদিকে তারা আবার পশ্চিমা জনমতের মধ্যে সন্দেহের বীজ বপন করছে যে কোনওভাবে রাশিয়া পারমাণবিক সুরক্ষা বজায় রাখতে পারে না'। 

বিবৃতিতে গ্রসি বলেন, তিনি এই সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সাথে বিদ্যুৎকেন্দ্রের চারপাশে প্রস্তাবিত পারমাণবিক সুরক্ষা অঞ্চল নিয়ে আলোচনা করেছেন এবং মস্কোর সাথে নতুন আলোচনা করবেন।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর