ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংসে পুরস্কার ঘোষণা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত আব্রামস বা জার্মান লেপার্ড টু ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা হয়েছে। 

আব্রামস বা জার্মান লেপার্ড টু ট্যাংক প্রথম ধ্বংস বা আটককারী সেনার জন্য এই পুরস্কার মূল্য রুশ মুদ্রা রুবলে ৫০ লাখ। খবর: আলজাজিরা।

পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই পুরস্কারের ঘোষণা মস্কোর জয় ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেন, ইউক্রেনে পাঠানো যেকোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।

আরও পড়ুন: ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। 


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর