এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ এএম

আর্থিক কেলেংকারির জেরে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেছেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। শুধু তাই নয় গ্রুপটির শেয়ারের দাম আরও পড়ে যাওয়ায় তিনি এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির পদও হারিয়েছে ফেলেছেন। 

ভারতীয় এই ধনকুবের ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের চতুর্থ স্থান থেকে ১১ তম স্থানে নেমে এসেছেন। মাত্র তিনটি ব্যবসায়িক দিনে ৩৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮ হাজার কোটি টাকার ব্যক্তিগত সম্পদ হারিয়ে গিয়েছে তাঁর। সার্বিকভাবে মূলধন কমেছে ৭৪ বিলিয়ন ডলার।

গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ এক প্রতিবেদনে অভিযোগ করে, আদানি গ্রুপ স্টক ও হিসাবের বিষয়ে জালিয়াতি করে সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। গত এক দশক ধরে আদানি গ্রুপ এই জালিয়াতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। যদিও তাতে সংস্থার সাত শেয়ারে ধস নামা থামানো যায়নি।

বুধবার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় গৌতম আদানি ফর্বসের ধনী ব্যক্তির তালিকায় দশম স্থানে নেমে যান। আপাতত তার মোট সম্পদ ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার। 

তার ঠিক ওপরে, নবম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও আদানির প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানি, যার সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের আগে আদানি এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন।

ফ্রান্সের অন্যতম বড় জ্বালানি প্রতিষ্ঠান টোটাল ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আদানি টোটাল গ্যাস হিডেনবার্গ প্রতিবেদনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ২৭ বিলিয়ন ডলার হারিয়েছে। আর, আদানি এন্টারপ্রাইজেস ৮ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছে।


একাত্তর/এআর

বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের দেশগুলো বহু টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হয়।  
ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ছয়টি সুইস ব্যাংক একাউন্টেরের ৩১ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
বাংলাদেশে শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির একটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দেশেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে ভারত সরকার। কয়লাভিত্তিক এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার...
মাত্র ছয় মাসের ব্যবধানে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে চীন। সোমবার জিনজিয়াং প্রদেশে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে গত...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর