রেকর্ড তাপে পুড়ছে এশিয়া-ইউরোপ ও আমেরিকা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:০১ পিএম

মাত্র ছয় মাসের ব্যবধানে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে চীন। সোমবার জিনজিয়াং প্রদেশে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

প্রচণ্ড গরমের কারণে গত কয়েক দিন বিপর্যস্ত অবস্থায় দিন কাটছে এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রের মানুষের। এসব অঞ্চলে তাপমাত্রা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। 

কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহ চলছে। আবার কিছু দেশে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটছে। এতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

চীনের জিনজিয়াং প্রদেশের সানবাও শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০১৫ সালে আয়দিং এলাকার কাছে সর্বোচ্চ ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল চীনের আবহাওয়া বিভাগ।

উত্তপ্ত আবহাওয়া দীর্ঘায়িত হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে চীনের বিদ্যুৎ ও শস্য উৎপাদন। গত বছর ছয় দশকের মধ্যে সবচেয়ে গুরুতর খরার মুখে পড়েছিল দেশটি। 

এ বছর ২২ জানুয়ারি উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির ইতিহাসে এটিই রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, জাপানের রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফুকুশিমার হিরোনো শহরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। জাপানে ৪৭টি প্রদেশের ২০টিতেই ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপের দেশ ইতালির বাসিন্দাদের আগামী কয়েক দিনে গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবদাহের জন্য মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।ফ্লোরেন্সসহ ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। 

মঙ্গলবার রাজধানী রোমে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আভাস দেয়া হয়েছে। সিসিলি ও সারদিনিয়ার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। 

এটি হবে ইউরোপে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। গ্রিসের এথেন্সে গরমের কারণে বন্ধ পর্যটন কেন্দ্র। রোমানিয়ার তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন: শত বছরের উষ্ণতম মাস হতে পারে জুলাই!

যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতেও দাবদাহের তীব্রতা বাড়তে পারে। এরইমধ্যে বিভিন্ন এলাকায় আট কোটির বেশি মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলে পুড়ে গেছে সাড়ে সাত হাজার একরের বেশি এলাকা। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


একাত্তর/এসজে

ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনোস আইরেসের বাতাসে এখন উৎসবের মাতম। কিন্তু মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষ বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি যে...
আকাশি-সাদা জার্সিতে ফুটবল ঈশ্বর লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক বিদায়ী ম্যাচ ঘিরে পুরো ফুটবল বিশ্ব যখন আবেগ ও ভালোবাসায় ভাসছে, ঠিক তখনই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন বেনিন জাতীয় দলের অধিনায়ক ও...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাত ঘনিয়ে আসছে, আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। তবে মেসির এই ঐতিহাসিক বিদায়ী উদ্‌যাপনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর