সমলিঙ্গ বিষয়ে কঠোর অবস্থান নিলো রাশিয়া

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ এএম

এলজিবিটিকিউ সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। গত ডিসেম্বর মাসে একটি নতুন আইন পাশ হয়েছে রাশিয়ায়। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে জানানো হয়।

সমলিঙ্গের প্রেম, বিয়ে সমস্ত কিছুর ওপর কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সম্প্রতি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সমস্ত বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার। খবর ডয়চে ভেলের।

সরকার জানিয়েছে, কোন বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যে সমস্ত সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ।

শুধু তা-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ, সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। আইন করে এই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, অপরাধের শাস্তি হিসেবে- পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত জরিমানা হতে পারে।

টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্য একটি রেগুলেশন তৈরি করা হচ্ছে বলে রাশিয়ার একাধিক সংবাদপত্র রিপোর্ট প্রকাশ করেছে।

আরও পড়ুন: রাজা চার্লসের পরিবর্তে আদিবাসী ইতিহাস থাকবে অস্ট্রেলিয়ার নতুন নোটে

রাশিয়ার এই নতুন আইনকে অনেকেই কালা কানুন বলে ব্যাখ্যা করছেন। দেশের ভিতর এবং বাইরে এ নিয়ে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। 

কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে কোনো প্রতিবাদেই বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর