ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জামিনে মুক্ত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে আমরণ অনশন শুরু করলে দুদিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তেহরানের এভিন কারাগার থেকে মুক্ত হন জাফর পানাহি। তাকে দেখতে ভক্ত ও সমর্থকেরা কারাফটকে জড়ো হয়েছিলেন। খবর: বিবিসি।

দুই সতীর্থ চলচ্চিত্র নির্মাতাকে আটকের প্রতিবাদ করায় গত জুলাইয়ে আটক হন ৬২ বছর বয়সি জাফর পানাহি।

‘ট্যাক্সি’ সিনেমা বানিয়ে ২০১৫ সালে বার্লিন উৎসবে সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বার্লিন বিয়ার জয় করেন জাফর পানাহি। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য পুরস্কার পান তিনি। বিভিন্ন সময়ে ইরান সরকারের নানা নিয়মনীতির বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেপ্তার ও দেশে গৃহবন্দি থেকেছেন জাফর পানাহি।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারী ডাকাতদের হামলায় নিহত ৪০

কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরে ফ্রেমক্স চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন।


একাত্তর/জো 

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর