চিলিতে শতাধিক স্থানে দাবানল, নিহত ২২, আহত ৫৫৪

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ এএম

দক্ষিণ-মধ্য চিলির শতাধিক স্থানে দাবানলে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৫৪ জন। আহতদের মধ্যে ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। খবর: সিএনএন। 

তোহা জানান, সাধারণত এক বছরে যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয়, এবছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।  

শনিবার রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘরবাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বর্জ্য ছড়ানোর শঙ্কার পরও আটলান্টিকে রণতরী ডুবালো ব্রাজিল

এদিকে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়। 


একাত্তর/জো

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর