ইরানে বিক্ষোভকারীসহ বহু বন্দিকে ক্ষমা ঘোষণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির হাজারো কারাবন্দিকে ক্ষমা করেছেন। এমনকি ওইসব কারাবন্দি যারা সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন তারাও ক্ষমা পাবেন।

তবে ওই ক্ষমা নিঃশর্ত নয় বরং ক্ষমা পেতে হতে কিছু শর্ত মেনে চলতে হবে বলে রোববার (৫ ফেব্রুয়ারি) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। 

১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন এই ক্ষমা ঘোষণা করা হল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিচার বিভাগের প্রধানের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর আয়াতুল্লাহ আলি খামেনি সর্বশেষ এই ক্ষমার সিদ্ধান্ত নেন।

ওই চিঠিতে বলা হয়, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অনেকেই বয়সে তরুণ এবং বিদেশি প্রভাব ও প্রচারের দ্বারা প্ররোচিত হয়ে বিপথগামী হয়েছিলেন। তাদের অনেকে এখন অনুতপ্ত হয়েছেন এবং ক্ষমা ভিক্ষা করছেন বলে ওই চিঠিতে দাবি করা হয়।

তাবে যাদের বিরুদ্ধে বিদেশি সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি, নরহত্যা বা রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করার মত গুরুতর অভিযোগ রয়েছে তাদের ক্ষমা করা হবে না। দ্বৈত নাগরিক যারা বর্তমানে ইরানের কারাগারে আছেন তাদের বেলাও এই ক্ষমা কার্যকর হবে না।

ইরানের সংবিধানের অনুচ্ছেদ ১১০ অনুযায়ী, বিচার বিভাগের পরামর্শক্রমে দেশটির সর্বোচ্চ নেতা যে কাউকে ক্ষমা করার অধিকার রাখেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে নতুন হামলার আশঙ্কা

বিবিসি জানায়, আয়াতুল্লাহ খামেনির ক্ষমা পেতে হলে কী করতে হবে তার ব্যাখ্যা করেছেন বিচার বিভাগের উপ-প্রধান সাদেক রহিমি।

তিনি বলেন, যারা ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের অবশ্যই লিখিত আকারে অঙ্গীকার করতে হবে যে, তারা যা করেছেন তার জন্য তারা অনুতপ্ত। নতুবা তারা মুক্তি পাবেন না।


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর