একসাথে তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ভারতের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে একসঙ্গে তিনটি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে ভারত। 

স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে সফলভাবে ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ সংস্থা (আইএসআরও)। মাত্র ১৫ মিনিটের মধ্যেই রকেটটি ৪৫০ কিলোমিটার সার্কুলার অরবিটে ওই স্যাটেলাইটগুলিকে সফলভাবে স্থাপন করে। এতে করে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার দখলের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটিতে (এসএসএলভি) স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল- এসএসএলভি-ডি২, মার্কিনভিত্তিক ফার্ম আন্টারিস জানুস-১ ও চেন্নাই-ভিত্তিক স্পেস স্টার্ট আপ স্পেসকিডজের আজাদিস্যাট-২ উৎক্ষেপণ করা হয়। এসএসএলভি রকেটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় পাঁচশ কেজি পেলোড নিয়ে যেতে পারে। 

সফলভাবে রকেট উৎক্ষেপণের পরই আইএসআরও'র অফিসিয়াল টুইটার থেকে টুইট করে বলা হয়, 'সাফল্যের সঙ্গে মিশন পূর্ণ হল। এসএসএলভি-ডি২ রকেট ইওএস-০৭, জানুস-১ এবং আজ়াদিস্যাট-২ উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষে স্থাপিত করেছে।'

আরও পড়ুন: ভূমিকম্প: তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এর আগে গত বছর ৯ আগস্ট ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে’র প্রথম সংস্করণের উৎক্ষেপণ হয়েছিল ভারত। তবে সেই উৎক্ষেপণ পুরোপুরি সফল হয়নি। রকেটটি কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছিল।


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর