ধর্ম অবমাননার অভিযোগ

পাকিস্তানে থানা থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে এক তরুণকে থানা থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ওয়ারিস। তার বয়স বিশের কোঠায়। 

পাকিস্তান পুলিশের মুখপাত্র মুহাম্মদ ওয়াকাস বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ওই তরুণের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে থানায় নিজেদের হেফাজতে নেয়। এরপর বিক্ষুব্ধ লোকজন ওই থানায় হামলা চালান। এ সময় মুহাম্মদ ওয়ারিসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ জনতা। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ওই তরুণের শরীর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ওয়াকাস জানান, থানায় পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকায় তারা হামলাকারীদের ঠেকাতে পারেননি। তবে তারা ওয়ারিসের শরীরে আগুন দেওয়া ঠেকাতে পেরেছিলেন।


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর