তুরস্কের বিধ্বস্ত এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

কথায় বলে, যার হয় সেই বোঝে। তুরস্কের উত্তরে আর সিরিয়ার দক্ষিণের বিশাল অঞ্চলজুড়ে দুই ভয়াবহ ভূমিকম্পতে সৃষ্ট ধ্বংসযজ্ঞের শিকার যারা হয়েছেন, তারাই বুঝছেন নরক কাকে বলে। বেঁচে যাওয়া মানুষদের মন থেকে কিছুতেই মুছে যাচ্ছে না আতঙ্ক আর উদ্বেগ-উৎকণ্ঠা। 

শুধু তাই নয় বেঁচে থাকার পরও এখন দুর্গত মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। নেই খাদ্য। নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। অনেককেই বাস করতে হচ্ছে যানবাহন কিংবা তাবুতে। ফলে ঝুঁকেতে আছেন শিশু ও বয়স্ক মানুষরা। 

দুই ভূমিকম্পের পর প্রায় অর্ধশত আফটার শকের স্মৃতি এখন উদ্ধার পাওয়া তুর্কি ও সিরিয়ান নাগরিকদের মনে। সেই আতঙ্কের জেরে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রত্যন্ত সব এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা নিরাপদ স্থানে যেতে চাইছেন। 

image


এতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্কের বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। তাঁদের বিনামূল্যে সেবা দেওয়ার কথা ঘোষণা করেছে দেশের একাধিক সংস্থা। টার্কিশ এয়ারলাইন্স, পেগাসাস এয়ারলাইন্স তুরস্কে দুর্গতদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা ঘোষণা করেছে। 

প্রত্যন্ত এলাকা থেকে বিনামূল্যে উড়োজাহাজ পৌঁছে দেবে দেশের রাজধানী আঙ্কারায়। অন্য নিরাপদ শহরগুলোতে আসার জন্যেও উড়োজাহাজের সেবা মিলছে বিনামূল্যে। শুধু নিরাপদ আশ্রয়ের জন্য নয়, গুরুতর আহতদেরও সরিয়ে নেয়া হচ্ছে বড় বড় শহরে। 

আরও পড়ুন: অর্থ ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি এরদোয়ান

image


ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে দলে দলে চলে আসা দুর্গতদের জন্য তুরস্কের বিভিন্ন শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হোস্টের খুলে দেওয়া হয়েছে। হাতায়, নুরদাগি, মারাশের মতো এলাকা থেকে হাজার হাজার মানুষ চলে আসছেন আঙ্কারা ও ইস্তামবুলে।  

সোমবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলে ৭.৮। মূল কম্পনের পর আফটার শকে কমপক্ষে ১০০ বার কেঁপেছে দুই দেশটির মাটি। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৪ হাজারের গণ্ডি। 


একাত্তর/এসজে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর