স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন বহু রুশ তরুণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

রাশিয়া-ইউক্রেনের লড়াইয়ের অন্যতম কেন্দ্র পূর্বাঞ্চলের বাখমুত শহর। সেখানে তুষারের ওপর হাঁটু গেড়ে মাইলখানেক দূরে রুশ সেনাদের দিকে রকেট ছুড়লেন এক সেনা। ইউক্রেনের ফায়ারিং পজিশনে অবস্থান নেওয়া এই তরুণ দেখতে ইউক্রেনীয় সেনাদের মতোই। 

তবে তিনি ও তার সহযোদ্ধারা কেউ ইউক্রেনীয় নন। তারা দেশটির সামরিক বাহিনীর সেনা, যা সম্পূর্ণ রাশিয়ানদের নিয়ে গঠিত। খবর: নিউইয়র্ক টাইমস ও এএফপি।

এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক মাইকেল শোয়ার্টজ বলেন, ওই তরুণের মতো অনেকে স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং নিজ দেশের মানুষকে হত্যা করছেন। বিভিন্ন কারণে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন তারা। এর মধ্যে রয়েছে-তাঁদের আশ্রয় দেওয়া দেশে (ইউক্রেন) আক্রমণ এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি ঘৃণা। ইউক্রেনের কমান্ডারদের বিশ্বাস অর্জন করা এই যোদ্ধারা বলছেন, একজন প্রকৃত রাশিয়ান এরকম ভয়ংকর যুদ্ধে অংশ নেবেন না। রুশ সেনারা শিশু ধর্ষণ এবং নারী ও বৃদ্ধদের হত্যা করছে। এজন্য ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে অনুশোচনা নেই ইউক্রেনীয় যোদ্ধাদের।

এদিকে গতকাল সোমবার রাশিয়া দাবি করেছে, সেনারা ইউক্রেনের ফ্রন্টলাইন বরাবর কয়েক কিলোমিটার এগিয়েছে। সেনারা চারদিনে পশ্চিমের দিকে দুই কিলোমিটার এগিয়েছে। তবে কিয়েভ বলছে, ইউক্রেনের সেনারা বিভিন্ন এলাকায় রুশ আক্রমণ প্রতিহত করেছে।

বাখমুত শহরের চারপাশে ব্যাপক লড়াই চলছে। গতকাল ফ্রন্টলাইন বরাবর ভারী গোলাবর্ষণের খবর দিয়েছে ইউক্রেনের বাহিনী। বাখমুতের কাছাকাছি ১৬টি বসতিতে বোমাবর্ষণ করা হয়েছে। বাখমুতের উত্তরে একটি গ্রামের পরিস্থিতি ভয়াবহ। ওই এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে সেনাদের হাসপাতালে নিতে দেখা গেছে। 

আরও পড়ুন: নিকি হ্যালির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা

এছাড়া এক বিবৃতিতে রাশিয়ার ফরেন ইনটেলিজেন্স সার্ভিস (এসভিআর) দাবি করেছে, রাশিয়া ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের কিছু অংশে আক্রমণের জন্য আইএস ও আল কায়েদায় যুক্ত ব্যক্তিদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সংস্থাটি।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর