টেক্সাসে শপিংমলে গোলাগুলিতে একজন নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিয়েলো ভিস্তা নামে এক মলে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। খবর: রয়টার্স।

তিনি আরও বলেন, এ ঘটনা এখনও ‘শেষ হয়নি।’ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ মল খালি করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। মল হওয়ায় ঘটনাস্থল বেশ বড়, তাই একটু সময় লাগছে।

তবে কেন এই গোলাগুলি, তা জানা যায়নি এবং আহতদের ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।

টেক্সাসের এই সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের দোকান, যেখানে ২০১৯ সালের ৩ অগাস্ট এক বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল।

আরও পড়ুন: নিকারাগুয়ায় লেখক ও সাংবাদিকসহ ৯৪ জনের নাগরিকত্ব বাতিল

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে টেক্সাসের এক বাসিন্দা ওই ঘটনায় বিদ্বেষজনিত অপরাধের দায় স্বীকার করে নিয়ে নিজেকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচান। তবে অঙ্গরাজ্যটির করা পৃথক এক মামলায় এখনও এ অভিযুক্তের মৃত্যুদণ্ড হতে পারে।


একাত্তর/জো

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর