নিকারাগুয়ায় লেখক ও সাংবাদিকসহ ৯৪ জনের নাগরিকত্ব বাতিল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টসহ ৯৪ জন ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ বলেও উল্লেখ করেছেন দেশটির বিচারপতি আর্নেস্টো রদ্রিগেজ মেজিয়া এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানান। খবর: রয়টার্স।

জানা গেছে, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অ্যাক্টিভিস্ট ভিলমা নুনেজ, সাবেক বিদ্রোহী কমান্ডার লুইস ক্যারিওন ও সাংবাদিক কার্লোস ফার্নান্দো চামোরোকে ‘মিথ্যা খবর ছড়িয়ে জাতীয় অখণ্ডতা নষ্ট করার ষড়যন্ত্র’র দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

এভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে মন্তব্য করেছে বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো। এ ধরনের ঘটনা নজিরবিহীন বলেও উল্লেখ করা হচ্ছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ওর্তেগা ২২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করে দেন। এরপরেই তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওর্তেগার সরকার। যুক্তরাষ্ট্র ওই ২২২ জনকে দুই বছরের জন্য আশ্রয় দিয়েছে। আর তাদেরকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে স্পেন।

দুই বছর আগে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরোধীদের ধরপাকড় শুরু হয়। তখন তালিকায় থাকা অনেকে দেশ ছেড়ে যান। পরে তাদের ‘পলাতক’ ঘোষণা করা হয়। 

২০১৮ সালে নিকারাগুয়ান নিরাপত্তা বাহিনী সহিংসভাবে সরকারবিরোধী বিক্ষোভ দমন করার পর থেকে হাজারো আন্দোলনকারী দেশ ছাড়েন।

আরও পড়ুন: তুরস্কে ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু উদ্ধার

২০২১ সালের নভেম্বরে পুনর্নির্বাচনের আগে নিকারাগুয়ান কর্তৃপক্ষ ওর্তেগার বিরোধী সম্ভাব্য সাতজন প্রেসিডেন্ট প্রার্থীকে গ্রেপ্তার করেছিল। 


একাত্তর/জো

মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধ্বসও হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যায় সহযোগিতা করার দায়ে চলতি মাসে জার্মানিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাঠগড়ায় তুলেছিলো মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এবার সেই মামলার শুনানির...
মধ্য আমেরিকায় অবস্থিত নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‍্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। 
নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।সুশীল সমাজকে দাবিয়ে রাখা, ধর্মযাজককে কারাগারে পাঠানো, বিশ্ববিদ্যালয় বন্ধের মতো বিভিন্ন কর্মকাণ্ডের জেরে এ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর