পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৮ পিএম

নানা আলোচনা-সমালোচনার জেরে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তবে পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চলতি বছরের জুন মাসের শেষদিকে বিশ্বব্যাংকের পদ ছাড়বেন তিনি। তার মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল, অর্থাৎ এক বছর আগেই এলো এমন ঘোষণা। খবর এএফপি'র। 

এক বিবৃতিতে ম্যালপাস বলেছেন, গত চার বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ সময় ছিল।

তিনি আরও বলেন, অনেক অগ্রগতি করার পরে এবং অনেক চিন্তাভাবনার পরে, আমি নতুন চ্যালেঞ্জগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি।

ম্যালপাস যোগ করেন, আমি গর্বিত যে, উন্নয়নশীল দেশগুলো অভূতপূর্ব সংকটের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমরা সাড়া দিয়েছি।

এর আগে ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। ফলে, শুরু থেকেই বাইডেন প্রশাসনের সাথে নানা বিষয়ে তিনি দ্বিমত পোষণ করে আসছেন।

সবশেষ জলবায়ু পরিবর্তনসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে ঋণ দেয় তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস।  

আরও পড়ুন: টেক্সাসে শপিংমলে গোলাগুলিতে একজন নিহত

অন্যদিকে বর্তমানে বৈশ্বিক সংকটের মধ্যে অন্যতম হলো 'জলবায়ু পরিবর্তন', তা অস্বীকার করে আসছিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

এসব কারণে মার্কিন ট্রেজারি ও বাইডেন প্রশাসনের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। 

উল্লেখ্য, বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।


একাত্তর/আরবিএস  

বিশ্বের অনেক দেশ তাদের সরকারি ঋণ সম্পর্কে ক্রমাগত কম স্বচ্ছতা বজায় রাখছে এবং ঋণ ব্যবস্থায় জটিল পদ্ধতির আশ্রয় নিচ্ছে। ফলে প্রকৃতপক্ষে তারা কতটা ঋণগ্রস্ত তা পরিমাপ করা কঠিন হয়ে পড়ছে।
পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙা করতে নতুন একটি ঋণ কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নতুন এ কর্মসূচি নিয়ে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। সেই সঙ্গে এ কর্মসূচির আওতায় সাত...
পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার ঘটনায় অভিযোগ জানিয়ে এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর চিঠি লিখবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান...
ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়লে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। এর ফলে জ্বালানি তেল এবং পণ্যের দাম আরও বাড়তে পারে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর