ইসরাইল-হামাস সংঘাত নিয়ে বিশ্বব্যাংকের সতর্কতা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম

ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়লে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। এর ফলে আবারও বাড়তে পারে জ্বালানি তেল এবং পণ্যের দাম। 

সোমবার এক প্রতিবেদনে চলমান সংঘাতের বিষয়ে সতর্ক করে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিশ্বব্যাংক। খবর বার্তা সংস্থা এপি'র।  

সংস্থাটি বলছে, দক্ষিণ ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলা এবং গাজায় ইসরাইলের পাল্টা হামলার পর জ্বালানি তেলের দাম এরইমধ্যে ছয় শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনে রপ্তানির ওপর জ্বালানি তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।

প্রাথমিকভাবে জ্বালানি তেলের দাম তিন থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম দাঁড়াবে ৯৩ থেকে ১০২ ডলার। একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী বাড়তে পারে খাবার ও অন্যান্য পণ্যের দাম। নতুন করে সংকটে পড়বে বহু দেশ।  

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। এই যুদ্ধ ছিলো ‘১৯৭০ এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা।’

এ যুদ্ধ বিশ্ব অর্থনীতির ওপর যে প্রভাব ফেলেছিল তা আজও অব্যাহত রয়েছে বলেও মনে করেন তিনি। 

তিনি বলেন, এবার ইসরাইল ও হামাসের যুদ্ধের বিরূপ ফলাফল পড়তে পারে জ্বালানির বাজারে। 

নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয়ের ফলে দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।   

সবশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অর্ধেকই শিশু।

অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ইসরাইলি হামলা বন্ধের আহবান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে এ সংঘাত আরও বাড়বে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের।    

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর