পাকিস্তানে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দামে রেকর্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম

আবারো পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ালো শাহবাজ শরীফ সরকার। মিনি বাজেট পাস করার পর দাম বাড়ানো হলো।

এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বেড়ে হলো ২৭২ রুপি। ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা। খবর ডয়চে ভেলের।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়াতে হলো।

আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চাইছে পাকিস্তান। এমতাবস্থায় শুধু পেট্রোল-ডিজেল-কেরোসিনই নয়, গ্যাসের দামও বাড়ানো হয়েছে।

জিও টিভি জানাচ্ছে, বৃহস্পতিবার সরকার জানিয়েছে, রান্নার গ্যাস ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মাসুল ১১২ শতাংশ বাড়ানো হলো।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তের ফলে তা আরো বাড়বে। তার ওপর বাণিজ্যিক ব্যাংকগুলি এখনো ভোজ্য তেল আমদানি করার জন্য লেটার অফ ক্রেডিট(এলসি) দিচ্ছে না। এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে।

আরও পড়ুন: ‘ইরান ড্রোন যুদ্ধে বিশ্বনেতা হতে ইউক্রেনকে ব্যবহার করছে’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিনি বাজেটে ভোজ্য তেল, বিস্কিট, জ্যাম, জেলি, টকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক জিনিসসহ একগুচ্ছ জিনিসের ওপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে এই সব জিনিসের দাম বাড়বে।

তার ওপর পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ানোয় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে।


একাত্তর/আরএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর