বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে এক শিশুসহ ১৮ জনের মরদেহ ও পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় বুলগেরিয়া পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। খবর: বিবিসি।

জানা গেছে, কাঠবোঝাই একটি ট্রাকের ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের রাখা হয়েছিল।

বুলগেরিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়।

ট্রাকের ভেতরের অবস্থা বর্ণনা করে বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন ‘এই ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি। বুলগেরিয়ার অভিবাসী সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা এটি।’

তিনি বলেন, ট্রাক থেকে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে, উদ্ধার করা এসব লোকদের জাতীয়তা তাৎক্ষণিক প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, তুরস্ক থেকে প্রবেশের চেষ্টাকারী লোকদের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ রয়েছে বুলগেরিয়ার বিরুদ্ধে।

আশ্রয়প্রার্থীদের অভিযোগ, দেশটিতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটকে দেওয়া ও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আশ্রয়প্রার্থীদের মালামাল কেড়ে নেওয়া এবং মারধর করার অভিযোগের সম্মুখীনও হয়েছে বুলগেরিয়া।

আরও পড়ুন: করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলায় নিহত ৯

তুরস্ক থেকে বিপুল সংখ্যক লোক ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করে থাকেন। এ কাজে তারা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে থাকেন। আর তাই বুলগেরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী বিপুল সংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে।


একাত্তর/জো

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের উত্তরাঞ্চলের কারাবুক ও সিরনাক প্রদেশের বনাঞ্চল। এদিকে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে জ্বলছে আলবেনিয়া ও বুলগেরিয়াও। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাকরি থেকে বরখাস্তের ঘোষণার কয়েক ঘণ্টা পর গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েতকে উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৮৫ জনের মরদেহ...
পূর্ব ইউরোপের দুই দেশ রোমানিয়া এবং বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর