শেনজেনের পূর্ণ সদস্যপদ পেলো রোমানিয়া ও বুলগেরিয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম

পূর্ব ইউরোপের দুই দেশ রোমানিয়া এবং বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্যপদ দেয়া হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্রাসেলসে ইইউ’র স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেশ দুটোকে সর্বসম্মতিক্রমে শেনজেনভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সান্দোর পিন্টার বলেছেন, শেষ পর্যন্ত রোমানিয়া এবং বুলগেরিয়াকে স্বাগত জানাতে পারা একটি ঐতিহাসিক বিষয়।

গত মার্চ থেকে দেশ দুটোকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে সেসময় দেশ দুটোর বিমান ও সমুদ্রবন্দরে ভিসা, পাসপোর্ট চেক করার বিষয়টি তুলে নেওয়া হয়েছিল। শুধুমাত্র স্থলপথ দিয়ে যাতায়াতকারীদের বেলায়-ই ভিসা, পাসপোর্ট চেক করা হতো।

২০০৭ সাল থেকেই রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ২০১০ সালে দেশ দুটি শেনজেনভুক্ত হওয়ার শর্ত পূরণ করেছে। তবে অভিবাসন সংকটের কারণ দেখিয়ে দেশ দুটিকে শেনজেনে যুক্ত হতে ভেটো দিচ্ছিল জোটের কয়েক সদস্য দেশ।

সর্বশেষ ২০২২ সাল থেকে অস্ট্রিয়ার বাধার মুখে আটকে ছিল দেশ দুটির সদস্যপদ। শেষ পর্যন্ত বৃহস্পতিবারের ভোটাভুটির আগেই সবুজ সংকেত দেয় ভিয়েনা।

১৯৮৫ সালে শেনজেন অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। এতোদিন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিলো ২৭। এতে ইইউর ২৭ সদস্যের ২৩টি অন্তভুক্ত। ইইউর সদস্য নয়—এমন চারটি দেশ (সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টেইন) শেনজেন অঞ্চলের অন্তভুক্ত।

একাত্তর/আরএ
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের উত্তরাঞ্চলের কারাবুক ও সিরনাক প্রদেশের বনাঞ্চল। এদিকে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে জ্বলছে আলবেনিয়া ও বুলগেরিয়াও। 
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা চারটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে চুক্তির ফলে ভারতে ১০০ কোটি ডলার...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে এক শিশুসহ ১৮ জনের মরদেহ ও পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় বুলগেরিয়া পুলিশ ৪ জনকে গ্রেপ্তার...
রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর প্রভূত সমস্যায় পড়েছিল বুলগেরিয়া। এবার তুরস্কের ট্রানসিট নেটওয়ার্ক ব্যবহার করবে তারা। বলা হচ্ছে, এটি একটি ঐতিহাসিক চুক্তি।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর