পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিতের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক: ব্লিঙ্কেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে করা ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গ্রিসের রাজধানী এথেন্সে মার্কিন দূতাবাসে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, চুক্তির বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ওয়াশিংটন। খবর: এএফপি।

তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে এখনো প্রস্তুত আছি।’

এর আগে, বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। 

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু এই চুক্তিটিই কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে এই চুক্তিতে সই করেছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিউ স্টার্ট চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণা দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন। রাশিয়া আসলে কী করে তা দেখার জন্য আমরা সতর্ক নজর রাখছি। আমরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিরাপত্তার জন্য যে অঙ্গীকারবদ্ধ, তা যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত করব।’  


একাত্তর/জো 

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থেমে যাবে এমন কোনো প্রস্তাব মানবেন না বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে সাক্ষাতে তিনি...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে স্থল হামলা চালানো ইসরাইলের জন্য ভুল হবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রী...
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া সফর করছেন। মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর এবং জাপানে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে তিনি বুধবার দিনের শেষে সিউল এসে পৌঁছান।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরাইলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার, গাজার পশ্চিম তীরের রামাল্লায় আমেরিকান...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর